শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১১.৫১ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

সিরিয়ার হামা প্রদেশের ওপর ইসরাইল আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা প্রতিহত করেছে। গতরাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরাইলি জঙ্গিবিমান এই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিটের সময় ইহুদিবাদী ইসরাইলি ওই হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি শহরের আকাশ ব্যবহার করে ইসরাইলের বিমান থেকে হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় হামলা চালানো হয়। তবে সিরিয়ার সেনারা ইসরাইলের সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সফলতার সঙ্গে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফুটেজ প্রকাশ করা হয়েছে। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামা প্রদেশের মাসইয়াফ এলাকায় মোতায়েন সামরিক বাহিনী ও মিত্র যোদ্ধাদরে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল হামলা চালায়।-পার্স টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com