শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

জাপানে যুক্তরাজ্য ফেরত ৫জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১১.৪১ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

জাপানে যুক্তরাজ্যফেরত পাঁচ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।

বিমানবন্দরে করোনা শনাক্তের পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। তাদের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্যে সম্প্রতি পাওয়া নতুন স্ট্রেইনের ভাইরাস থাকতে দেখা গেছে। তারা আক্রান্ত হলেন কীভাবে এবং তাদের সংস্পর্শে কেউ গেছেন কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

জাপানে আজ রেকর্ড তিন হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

টোকিওতে শনাক্ত হয়েছে ৮৮৪ জনের। একদিনে আক্রান্তের হিসেবে টোকিওতে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বৃহস্পতিবার টোকিওতে সর্বোচ্চ ৮৮৮ জনের করোনা শনাক্ত হয়।

আজ সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ছুটির সময়ে করোনার বিস্তার রোধে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com