শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

মিরপুরে শিশু সামনুন হত্যার ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০.০১ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে (১১) অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান আসামী মো: মাহফুজুর রহমান রনিকে (৩৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম শুক্রবার ভোররাতে লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মিরপুর ৬ নম্বর সেকশনের আজমত হাসপাতালের সামনে থেকে শিশু সামনুনকে অপহরণ করে। পরবর্তীতে সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে। ছেলেকে পেতে বিকাশে ৬০ হাজার টাকা দিয়েছিল সামনুনের পরিবার। এঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোররাতে লক্ষীপুর-চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা হতে মূল আসামী মাহফুজকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com