শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

যুক্তরাজ্য থেকে ফেরা মাত্রই ৭দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৫.০৬ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য থেকে ফেরা মাত্রই সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি যে কেউ হোন না কেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বুধবার এটাই জানিয়ে   দিলেন। বললেন, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা। বৃটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে।

এ পর্যন্ত ৪০ টি দেশ বৃটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরে আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, বাংলাদেশে এ মুহুর্তে লকডাউনের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের দেশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

ওদিকে অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের উৎপাদন প্ল্যান্ট বন্ধ থাকায় সরকারি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, সহসাই এই সংকট কেটে যাবে। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ অস্থায়ী ভিত্তিতে ভারত থেকে অক্সিজেন এনে সরবরাহ করছে। যা কিনা যথেষ্ট নয়। সরকারি হাসপাতালে প্রতিদিন ১০০ টন তরল অক্সিজেনের চাহিদা রয়েছে। এর ৯০ ভাগই সরবরাহ করে লিন্ডে বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com