বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

ব্রিটেনে করোনাভাইরাসের নতুন স্ট্রেন

  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১.০০ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি)-এর প্রতিষেধক তৈরি করতে মাত্র ৬ সপ্তাহ সময় লাগবে বলে দাবি করল জার্মান সংস্থা বায়োএনটেক। আমেরিকার করোনা টিকা নির্মাতা সংস্থা ফাইজারের সহযোগী বায়োএনটেক কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা।

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন মঙ্গলবার বলেন, ‘‘প্রাথমিক পর্যবেক্ষণের পরে মনে করছি, আমাদের তৈরি করোনা টিকা ব্রিটেনে পাওয়া নতুন ভাইরাস প্রজাতির সংক্রমণ প্রতিরোধে সক্ষম। তবুও যদি প্রয়োজন হয়, আমরা ৬ সপ্তাহের মধ্যেই নতুন টিকা তৈরি করে ফেলতে পারব, যা নয়া স্ট্রেনের বিরুদ্ধে নিশ্চিত ভাবেই কার্যকরী হবে।’’

উগুর জানান, প্রতিষেধক প্রযুক্তিবিদ্যার সাহায্যে তাঁরা করোনাভাইরাসের চিহ্নিত প্রজাতিগুলির রূপান্তর নকল করে সংক্রমণ প্রতিরোধের টিকা বানাতে সক্ষম।

গত মাসে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছিল, দেশের কিছু এলাকায় করোনাভাইরাসের নতুন একটি প্রজাতি পাওয়া গিয়েছে। যার জেরে সংক্রমণের গতি আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে। মূল ভাইরাসের তুলনায় করোনার নয়া প্রজাতি বি.১.১.৭-এ ২৩টি পরিবর্তন চোখে পড়েছে এখনও পর্যন্ত, যার অধিকাংশই ভাইরাসের হানায় তৈরি নতুন প্রোটিনের সঙ্গে সম্পর্কযুক্ত। করোনাভাইরাসের পুরনো স্ট্রেনটির তুলনায় নয়া ব্রিটিশ প্রজাতিটি প্রায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। সে দেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক বলেছিলেন, ‘‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।’’ তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি, ‘‘নয়া ভাইরাসটি সংক্রমণের ফলে অসুস্থতা গুরুতর হতে পারে, এমন কোনও প্রমাণ নেই।

সেপ্টেম্বরে প্রথম দক্ষিণ ইংল্যান্ডে এই স্ট্রেনটির সন্ধান মিলেছিল। ডিসেম্বরে সেটি ভিইউআই-২০২০১২/০১ (২০২০ সালের ডিসেম্বরে খোঁজ পাওয়া প্রথম ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন) হিসেবে চিহ্নিত হয়। তত দিনে ব্রিটেনের আরও কিছু এলাকায় সেটি ছড়িয়ে পড়েছে। ইটালিতেও নয়া প্রজাতির করোনাভাইরাস সংক্রমণের একটি ঘটনা নথিভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি ব্রিটেন থেকে ইটালিতে গিয়েছিলেন। বিপদের আঁচ পেয়ে ইতিমধ্যেই ভারত, কানাডা, সৌদি আরব এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ব্রিটেনে যাতায়াতকারী বিমানের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com