বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দকৃত বাসায় বসবাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৫.৪৯ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নামে বরাদ্দকৃত বাসায় তাদের বসবাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসা বরাদ্দ নেওয়ার পরও যারা সেখানে বসবাস না করে অন্যত্র বাসা ভাড়া করে থাকেন তাদের বাড়ি ভাড়া বাবদ প্রদত্ত টাকা বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, বর্তমানে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের নামে বরাদ্দকৃত সরকারি বাসায় থাকছেন না।

সরকারি কর্মকর্তারা এখন বাড়ি ভাড়া বাবদ বেশ ভালো ভাতা পেয়ে থাকেন। এ টাকা দিয়ে তারা সরকারি বাসায় না থেকে নিজেদের পছন্দমতো ভাড়া বাসায় থাকেন। এতে সরকারের অনেক টাকার অপচয় হয়। এ অপচয় কীভাবে রোধ করা যায়, প্রধানমন্ত্রী সে বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সচিব।সচিব আরো বলেন, সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউজ রেন্ট (বাড়ি ভাড়া) পাওয়া যায়, সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায়।

 

এজন্য বাসাগুলো তৈরি থাকে, অব্যবহৃত থাকে এবং নষ্ট হয়। যাদের নামে বাসা বরাদ্দ হবে, তাদের ওই বাসাতেই থাকতে হবে। যদি না থাকেন তাহলে তারা বাড়িভাড়া বাবদ ভাতা পাবেন না।এদিকে আজকের একনেক সভায় তিন হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে এক হাজার ২৪৫ কোটি ৩০ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২০ কোটি ৯৮ লাখ ও বিদেশি ঋণ দুই হাজার ৪২ কোটি আট লাখ টাকা।

 

অনুমোদিত প্রকল্পগুলো হলো শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, খুলনা শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প ও মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রিপেইড গ্যাসমিটার স্থাপন প্রকল্প।

একনেক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com