বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

  • আপডেট সময় সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৬.৫৮ পিএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর আন্ডারগ্রাউন্ডে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা।

আজ সোমবার বেলা ১১টায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান আহমেদের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান।অভিযানের প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করেন ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর জাকের প্লাজা, নগর প্লাজা ও সিটি প্লাজার ব্যবসায়ীরা। তবে এর মধ্যেও অভিযান অব্যাহত থাকে।বিক্ষোভরত ব্যবসায়ীদের দাবি, আন্ডারগ্রাউন্ডের ৫৩৪টি দোকান ১৯৯৭ সালে বরাদ্দ দিয়েছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ।

এসব দোকানের ভাড়া তাঁরা নিয়মিত নগরভবনে জমা দিচ্ছেন এবং প্রতিটি দোকানের বিপরীতে ট্রেড লাইসেন্সও রয়েছে। সুতরাং, এই দোকানগুলো বৈধ। তবু কোনোরকম নোটিশ ছাড়াই ডিএসসিসি দোকানগুলো উচ্ছেদ করছে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের দাবি, আন্ডারগ্রাউন্ড বা পার্কিংয়ের এসব দোকানপাট নকশাবহির্ভূত। তাই ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্দেশে উচ্ছেদ করা হয় এসব দোকান।এর আগে গত ৮ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অবৈধ দোকান উচ্ছেদে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ অভিযান চালায় ডিএসসিসি। তিন দিনের ওই অভিযানে মোট ৬৫০টির মতো দোকান উচ্ছেদ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com