বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৩.৪২ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় সারা পৃথিবীতে আরো প্রায় ১৩ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে সোয়া ৭ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৯ ডিসেম্বর, শনিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ৬০ লাখ ৭ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ লাখ ৮১ হাজার ৭৯ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৯০৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১০ লাখ ৫০ হাজার ৪২ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৩৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪ হাজার ৮২৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭১ লাখ ৬৩ হাজার ৯১২ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৭ লাখ ৯১ হাজার ২২০ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৪ লাখ ৪২ হাজার ৯৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার ৮৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৬৮৭ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ১৭১ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ২৪৯ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৬৭ হাজার ৮৯৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com