বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেন ও বাসের সঙ্গে সংঘর্ষে ১২ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১.৩৬ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

জয়পুরহাটে পুরানাপৈল রেলগেট এলাকায় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ও বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত ৫ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুও সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ও প্রত্যদর্শী সূত্র জানায়, জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরত্বে পুরানাপৈল রেলগেটে জয়পুরহাট থেকে হিলিগামী যাত্রীবাহী বাসকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুছড়ে যায়। বাসটিকে ছেচড়ে প্রায় ৫শ গজ দূরে লাইনচূত হয়ে ট্রেনটি আটকে যায়।

খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার ছানাউল হক জানান, দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে ৬ জন ও বাহিরে পড়ে থাকা ৪ জনের লাশ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত আরো ২ নিহত হয়।

নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন সদরের আটুল গ্রামের পল্লী চিকিৎসক আলতাফের দু’পুত্র সারোয়ার হোসেন (৩২) ও আরিফুর রহমান রাব্বি (৩৪), হিচমী গ্রামের মানিকের ছেলে রমজান আলী (৩৮), চকবিলা গ্রামের দুদু কাজির ছেলে সাজু মিয়া (২৮) ও নওগাঁর রানীনগর বিজয়কান্তিগ্রামের গোড়া মিয়ার ছেলে বাবু (৩৫)।
জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ও আহতের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন জেলা প্রশাসক। ট্রেন দুূর্ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পারবতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে বলে জানান পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com