পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের চাপায় দুই ভাইসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে ভাঙ্গুড়া-ফরিদপুর সড়কের রাঙ্গালিয়া টিকটিকিপাড়া এলাকায় পাবনাগামী একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই ভাই ও তার চাচাতো বোন নিহত হয়। আহত এক কিশোরীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।
নিহতরা হলো ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পারভাঙ্গুড়া গ্রামের মৃত রশিদ প্রামাণিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩)।