বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৬.৪২ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ২১৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৯৮ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ২৪ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৩৩ হাজার ৬১৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫৯টি ল্যাবে ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩৩৯টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল। এ পর্যন্ত দেশে মোট ৩০ লাখ ৫০ হাজার ৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী নয়জন।

এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৫০৫ জন এবং নারী এক হাজার ৭১২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন ও সিলেট বিভাগে দুজন। এদের মধ্যে একজন বাড়িতে ও ২৪ জন হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com