সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ৪.১৩ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মন ও মননে এ দেশকে মেনে নিতে পারেনি, তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তির বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে আয়োজিত আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন তাদের প্রধান কাজ।
স্বাধীন দেশের রাজনৈতিক দল হয়ে বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীলনকশা তৈরি করে স্বার্থসিদ্ধির অপচেষ্টায় মেতেছে বিএনপি—এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এসব অপচেষ্টা অতীতের মতো বুমেরাং হবে।

তিনি আরো বলেন, ‘জনগণ এখন অনেক সচেতন। তাদের নেতিবাচক রাজনীতিতে সাড়া দেয় না বলে বিএনপি জনগণের ওপর প্রতিশোধ নিতে চায়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির আগেই আর্থ-সামাজিক অধিকাংশ সূচকে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায়। এখানেই একজন মুজিবের আজন্ম সংগ্রামের সফলতা এবং অর্জন।

শেখ হাসিনার ম্যাজিকেল লিডারশিপ, ক্যারিশমাটিক সিদ্ধান্ত মেকিংয়ে বাংলাদেশ আজ বিশ্বসভার বিস্ময়। বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্রসীমা, লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘খাদ্য ঘাটতির দেশ এখন অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বন্যা, খরা, মঙ্গা, ঘূর্ণিঝড়ের বাংলাদেশ আজ পারমাণবিক বিশ্বের গর্বিত সদস্য।

বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস একমাত্র বঙ্গবন্ধুকন্যারই রয়েছে, তা তিনি প্রমাণও করেছেন।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘করোনার এই সময়ে থেমে নেই জীবন-জীবিকা, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক। মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি।

তিনি আরো বলেন, ‘বিজয়ের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতু নির্মাণে কোনো প্রকার অনিয়ম হয়নি এবং স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না। ২০২২ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।

সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। এর আগে ওবায়দুল কাদের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com