বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ।

জেলা ও দায়রা জজসহ বিভিন্ন ট্রাইব্যুনালে ১৩ দিনের বাৎসরিক অবকাশ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ৭.৪২ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

সারা দেশের জেলা ও দায়রা জজসহ বিভিন্ন ট্রাইব্যুনালে ১৩ দিনের বাৎসরিক অবকাশ শুরু হয়েছে।

ঢাকা জেলায় অবকাশকালে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৬-এর বিচারক আল মামুনকে জরুরি মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

অপরদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে বর্তমানে দায়িত্বরত কে এম ইমরুল কায়েশকেই দায়িত্ব দেওয়া হয়েছে।  তিনি আগামী ২০, ২১, ২২, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন।

প্রতি বছর ডিসেম্বর মাসজুড়ে নিম্ন আদালতে অবকাশকালীন ছুটির প্রচলন ছিল। কিন্তু করোনা মহামারির কারণে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মামলা পরিচালনার সুযোগ করে দিতে চলতি বছর ছুটির মেয়াদ কমিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

এ ছাড়া অবকাশকালে বিশেষ জজ আদালত ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল যথারীতি চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com