বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো শ্রেষ্ঠ সন্তানদের

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ২.৫০ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

আপামর জনসাধারণ সোমবার গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা ১৯৭১এর স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ঊষালগ্নে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসরদের হাতে প্রাণ দিয়েছিলেন।

গতকাল ছিল শহিদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের আগ মুহূর্তে দখলদার বাহিনী এবং তাঁদের এদেশিয় দোসররা দেশকে মেধা শূন্য করার নীলনকশা বাস্তবায়নের লক্ষ্যে নির্বিচারে হত্যা করেছিল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও অন্যান্য বুদ্ধিজীবীদের।

জাতির এই সূর্য সন্তানদের স্মরণ করতে করোনাকালেও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজধানী ঢাকার মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে ও রায়ের বাজার বধ্যভূমিতে এবং দেশের বিভিন্ন স্থানে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। করোনা দুর্যোগের কারনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেরা উপস্থিত হতে না পারলেও তাঁদের পক্ষে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁদের নিজ নিজ সামরিক সচিবরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক বানিতে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করে কথা বলেছেন সাধারণ মানুষ । আবেগ আপ্লুত হয়ে কথা বলেছেন শহিদ বুদ্ধিজীবী মাকসুদ আলীর কন্যা তাহমিনা খান। দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা এবং মসজিদ ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com