বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব:ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৭.০৯ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ডিটিসির বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোন মিল নেই। ঢাকাকে গ্রীন এন্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এরজন্য যা যা করার সবই করবে সরকার।
ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিক্সা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়াও ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।
রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন- বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মোটরসাইকেলে হেলমেট যারা পড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনভাবেই রাজনৈতিক পরিচয় এক্ষেত্রে বিবেচনায় আনা যাবে না। গাড়ীতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।
এসময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com