বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬.৩৯ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ৩৪ জন মারা গেছেন এবং নতুন করে এক হাজার ৩২৯ জনের শরীরে এই ভাইরাস সনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৩১৮৫ জন। এতে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ‘ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ২০ জনে দাঁড়াল।


এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ১৩২৯ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১৪০ টি ল্যাবরোটরিতে ১২ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১০ দশমিক ৫২ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
গত ৮মার্চ করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থ্যতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com