বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ

বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে এখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে: মেয়র তাপস।

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৯.১৩ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার করে এখানে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি আজ নগরীর বাসাবো খাল, আদি বুড়িগঙ্গা চ্যানেল এবং কালু নগর খালের বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এগারটি খালসহ আদি বুড়িগঙ্গা চ্যানেল হস্তান্তর প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আমরা খালগুলোকে এই মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত করতে চাচ্ছি। এর কার্যক্রমও আরম্ভ করে দিয়েছি। প্রাথমিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সীমানা নির্ধারণ করা হবে। সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করা এবং পরবর্তীতে এই জায়গাগুলোতে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে।
আদি বুড়িগঙ্গা চ্যানেল নিয়ে বড় পরিকল্পনা রয়েছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, খালগুলো দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে, এটি একটি বিশাল কর্মযজ্ঞ, কিন্তু আমরা বসে নেই। আমরা প্রথম দিন থেকেই কাজ আরম্ভ করেছি। একাজে প্রাথমিক মূল প্রতিকূলতা হলো খালগুলো বর্জ্য ফেলে বন্ধ করে ফেলা হয়েছে, ফলে এগুলোতে এখন পানি প্রবাহ থাকেনা। তাই, আগামী বর্ষা মৌসুমের আগেই খালগুলো পরিষ্কার এবং সীমানা নির্ধারণ করে যেখানে বেড়া (ফেন্সিং) দেয়া প্রয়োজন হবে, সেখানে বেড়া দেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডিএসসিসি মানব সৃষ্ট সকল বর্জ্য অপসারণ করছে। যেমনি খাল থেকে করা হচ্ছে তেমনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকেও দুর্নীতি মুক্ত করা হচ্ছে।
অবৈধ দখল-উচ্ছেদে বাধা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। কিন্তু আমরা দৃঢ়তা ও সংকল্প নিয়েই এই কার্যক্রম আরম্ভ করেছি।
পরে ডিএসসিসি মেয়র ২২ ও ২৯ নং ওয়ার্ডের সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের (কমিউনিটি সেন্টার) চলমান নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com