বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ

আগামীকাল স্থাপন করা হবে পদ্মা সেতুর শেষ স্প্যানটি

  • আপডেট সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০, ৯.০৩ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

পদ্মা সেতুর শেষ স্প্যানটি আগামীকাল স্থাপন করা হবে। এটি সেতুর ৪১তম স্প্যন। আজ পদ্মা সেতুর শেষ স্প্যান ‘২এফ’ ইয়ার্ড থেকে ভাসামান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ তুলে নিয়ে ১২ ও ১৩ নম্বর খুঁটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম জানান, ঘড়ির কাটায় সন্ধ্যা ৫ টা ৫ মিনিট বাজতেই ইয়ার্ড থেকে জাহাজটি রওনা হয়। আগামীকাল সুবিধাজনক সময়ে মাওয়া প্রান্তে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুটিটে স্থাপন করা হবে। সর্বশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে হবে।
তিনি বলেন, এটি বুধবার বেলা আড়াইটায় রওনা হওয়ার কথা থাকলে নানা কারণে বিলম্ব হয়। কুয়াশাচ্ছন্ন নদীতে ধীরে ধীরে খুঁটির দিকে এগুচ্ছে ৩ হাজারেরও বেশী ওজনের ১৫০ মিটার দীর্ঘ এবং ২২ মিটার প্রশস্ত স্প্যানটি নিয়ে জাহাজটি এগুচ্ছে। স্প্যানবাহী জাহাজে যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।


সফিকুল ইসলাম বলেন, স্প্যানটির নিরাপত্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। স্প্যানটি স্থাপন পর্যন্ত পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটি ও আশপাশ এলাকায় ফেরিসহ সব ধরণের নৌযান চলাচাল নিষেধ করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে নজরদারি বাড়ানো হয়েছে।
এটি বুধবার বেলা আড়াইটায় রওনা হওয়ার কথা থাকলে নানা কারণে বিলম্ব হয়। কুয়াশাচ্ছন্ন নদীতে ধীরে ধীরে খুঁটির দিকে এগুচ্ছে ৩ হাজারেরও বেশী ওজনের ১৫০ মিটার দীর্ঘ এবং ২২ মিটার প্রশস্ত স্প্যানটি নিয়ে জাহাজটি এগুচ্ছে। স্প্যানবাহী জাহাজে যাতে কোন সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
উল্লেখ্য পদ্মা সেতুর প্রথম স্প্যানটি খুঁটির উপর বসেছিল ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com