বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ৬.০৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩৬ জন।
গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৮৭৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ১৪ নভেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬৩ জন। গতকালের চেয়ে আজ ১১১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৫৫২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ০৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮২ দশমিক ৯৮ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১১ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫৩২ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৬৬৬ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৭ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২৮ লাখ ৭৭ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ২৩ লাখ ৩ হাজার ৭০টি হয়েছে সরকারি এবং ৫ লাখ ৭৪ হাজার ৪৬৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৬ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৯৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৩১৫ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৭৮টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১৩৭টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩৬৯ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ২১৮ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১৫১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com