বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত ৪জনকে আটক করা হয়েছে:স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৬.০৬ পিএম
  • ২৭১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িত ৪জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আটক ব্যক্তিরা হচ্ছে- আবু বকর, নাহিদ, আল আমিন ও ইউসুফ।
আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যে চারজনকে আটক করা হয়েছে তাঁরা সবাই ইবনে মাসউদ মাদ্রাসায় অধ্যয়নরত। এ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত আবু বকর ও নাহিদ। তাঁদের প্রথমে আটক করা হয়। পরে তাঁদের দেয়া স্বীকারোক্তির মাধ্যমে যাঁদের নাম চলে আসছে তাঁরা হচ্ছে আল আমিন ও ইউসুফ। তাঁদেরও আটক করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনা হবে। ঘটনার তদন্ত হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা দেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেব না। কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি মনে করেন, তাঁরা অনেক শক্তিশালী তাহলে এটা হবে তাঁদের ভুল ধারণা।’
তিনি বলেন, তাদের বক্তব্য ফেসবুকে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরাও বিভিন্ন সময়ে দেখেছি। একজনের নাম বারবার চলে আসছে। তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশে এ ঘটনাগুলো ঘটছে। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাবো। এখন পর্যন্ত তদন্ত চলছে, তাই আমি তার নামটি বলছি না। গত শুক্রবার রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com