বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কামরাঙ্গীরচর থেকে ইয়াবা ও টাকাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৯.০৫ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির টাকাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বুধবার (০২ ডিসেম্বর, ২০২০) সকাল ৮:০৫ টায় কামরাঙ্গীরচরের টেকেরহাটি এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ শাকিল আহম্মেদকে (২২) গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮:৫০ টায় কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোঃ আমির হোসেনকে (১৯) এক হাজার ৪০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লক্ষ ৪৯ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওসি আরো জানান, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর সেগুলো কামরাঙ্গীরচরসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করতো।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com