বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

প্রাথমিকের বই ২৭ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার সুপারিশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ৮.৪৪ পিএম
  • ৩৭২ বার পড়া হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ে প্রাথমিকের শতভাগ বই পৌঁছে দেয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন এবং কাজী মনিরুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাঁর পরিবারের সদস্যসহ জাতীয় চার নেতা ও ২১ আগস্টে শাহাদাত বরণকারী এবং সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হওয়ায় শুভেচ্ছা জানানো হয়। সভায় ইতোপূর্বে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপিত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

নবম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারিদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যায় কিনা সে বিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সুপারিশ করা হয়।

কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করে। সভায় ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com