মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন বহিষ্কার

  • আপডেট সময় রবিবার, ২৯ নভেম্বর, ২০২০, ৮.৫৫ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক মফিজ উদ্দীন প্রামানিককে বহিষ্কার করা হয়েছে। দলের শৃংখলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। ওই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

দলীয় সুত্রে জানা গেছে, আসন্ন রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে মনোনয়ন দেয়া হয়। সেই মোতাবেক গত ১৫ নভেম্বর রাণীনগর উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন দুলু।

এ সময় দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন প্রামানিক আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। এরপর গত ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনেও প্রার্থীতা প্রত্যাহার না করায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শনিবার রাতে মফিজ উদ্দীন প্রামানিককে বহিষ্কার করা হয়। একই সাথে যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জানান, দলের শৃংখলা ভঙ্গের দায়ে মফিজ উদ্দীন প্রামানিককে সাধারণ সম্পাদক পদসহ সকল পদ থেকে বহিষ্কার করে আমাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com