বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

উত্তরা থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২০, ৬.৫৭ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ইবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- এবি সিদ্দিক (৫৩), মোঃ আলমগীর হোসেন (৩২) ও লিটন বিশ্বাস (৪০)। এ সময় তাদের নিকট হতে ৪,৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকের কাজে ব্যবহৃত ১টি Hero Hunk মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন উত্তরা পশ্চিম থানাধীন ১২ নং সেক্টরস্থ ০৪ নং রোডের ৫৭ নং বাসার মেইন গেইটের সামনে উল্লেখিত ০৩ জনকে দেখে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদসহ তল্লাশী করে। তল্লাশীকালে তাদের নিকট হতে ৪,৩৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দেশের বিভিন্ন জায়গা এবং রাজধানীর বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহর ও উত্তরার বিভিন্ন এলাকায় তারা বিক্রয় করে থাকে।

এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com