বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

মন্ত্রিপরিষদে নতুন মুখের অভিষেক করল সরকার

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১.৩৬ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার আজ জামালপুর-২ (ইসলামপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খানকে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসাবে নতুন মুখ অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার একটি শূন্যপদ পূরণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করিয়েছেন। শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর পর পদটি শূন্য হয়।
সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বঙ্গভবন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে মাত্র ১৩ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক এবং বঙ্গভবন ও অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


ফরিদুল হক খান আওয়ামী লীগের টিকেটে জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। খান আওয়ামী লীগের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি।
২০১৯ সালের ৭ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাঁর পরপর তৃতীয় মেয়াদে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন।
তাঁর সরকারের মন্ত্রিপরিষদে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।
দেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি শেখ হাসিনার চতুর্থ মেয়াদ। এর আগে তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এবং ২০০৮ সাল থেকে টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী এবং সরকার প্রধান হিসাবে ২০ বছর অবস্থান করে রেকর্ড সৃষ্টি করেছেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com