বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

বঙ্গবন্ধু শোষিতদের নায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.৫২ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ প্রতিনিধি : বঙ্গবন্ধু শোষিতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। আমরা তারই আদর্শের সৈনিক। আমরাও বঙ্গবন্ধুর আদর্শকে মেনে দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাবো। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর শক্ত হাতে দেশ পরিচালনা করছেন বলেই বৈশ্বিক মহামারী করোনা কালেও কাউকে না খেয়ে থাকতে হয়নি। সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হারও অত্যান্ত কম।
মঙ্গলবার বেলা ১০টায় জেলা পরিষদ নিয়ামতপুর অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, যতদিন আমরা করোনার ভ্যাকসিন না পাই, ততদিন মাস্কই আমাদের একমাত্র ভ্যাকসিন। তাই সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। নো মাস্ক, নো সার্ভিস, নো মাস্ক, নো সেলস, নো মাস্ক, নো ইন্ট্রি। নিজেকে রক্ষা এবং দেশকে রক্ষার জন্য বাড়ীর বাইরে আসার সময় প্রত্যেককে মাস্ক মুখে লাগিয়ে বের হতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, আমি নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দিতে চাই আপনারা সবাই মাস্ক ব্যবহার করবেন এবং অন্যকেও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফার সরকার, অফিসার ইন চার্জ হুমায়ন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আমির আব্দুল্লাহ মোঃ ওয়াহিদুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও চন্দননগর ইউপির সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা, সহ-সভাপতি ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
উপজেলায় পূর্ণবাসন কর্মসূচী ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪ হাজার ৫শ ৪০ জন কৃষকের মাঝে ৩৮ লক্ষ ৯০ হাজার ৫শ ১০ টাকার বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com