মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দেশের মিলাররা চাল দিতে ব্যর্থ হলে আমদানি করবে সরকার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ৭.১৮ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের মিলাররা সরকারকে চাল দিতে ব্যর্থ হলে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। পাশাপাশি সরকারিভাবে ধান-চালের দর বেঁধে দেয়ার সুফল পাচ্ছে কৃষক-ভোক্তা সবাই।
রবিবার সকালে নওগাঁর সাপাহারে আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই মৌসুমেও মিলাররা যদি সরকারকে চাল দিতে ব্যর্থ হন তবে বিদেশ থেকে চাল আমদানি করা হবে। কিন্তু আমদানির সুযোগ পাবেন না মিলাররা। কেবলমাত্র সরকার নিজেই প্রয়োজন মাফিক চাল আমদানি করবে। এরই মধ্যে আমদানির লক্ষ্যে টেন্ডার দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, নতুন আমন ধানে ভালো দাম পেয়ে খুশি কৃষক। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়েছে। সরকারি মজুতের জন্য চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমাণ নির্ভর করছে বাজার দর স্থিতিশীলতার ওপর। কৃষকদের ধানের ন্যায্যমূল্য দিতে সরকার বদ্ধপরিকর।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, সাপাহার উপজেলা চেয়ারম্যান শাহাজাহান আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com