সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু রেল সেতুতে ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে : রেলপথ মন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ৮.০২ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর পরিকল্পনার অংশ হিসেবে এখানে ডাবল লাইন ডুয়েল গেজ বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এই সেতু চালু হলে ১০০ কিলোমিটার গতিতে দুটি ট্রেন চলাচল করতে পারবে। এখানে কন্টেইনারসহ সব ধরনের মালামাল পরিবহন করতে পারব। রেল পরিবহনের কোনো বাধা থাকছে না।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেল সেতু বাস্তবায়ন হলে শুধু চীন, মিয়ানমার, ভারত, ভুটান, নেপালসহ অন্য দেশের সঙ্গে যোগাযোগের যে কাঠামো সেটির ক্ষেত্রে এই সেতুটি মাইলফলক হিসেবে তৈরি হচ্ছে। এটি বাস্তবায়িত হলে রেল যোগাযোগের যে সামর্থ্য, তা বহু গুণে বেড়ে যাবে।

আজ রোববার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় রেলমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু সেতু পার হলে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেশন ও সিরাজগঞ্জ হয়ে বগুড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মান করতে যাচ্ছি। এটিও ডুয়েল গেজ রেলপথ হবে। এটি অন্যতম একটি প্রকল্প। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, রংপুর ও দিনাজপুরের মানুষের দূরত্ব কমে আসবে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক শামছুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com