সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদের নির্বাচনী সভা

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১২.০৮ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

দেবীদ্বারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদের নির্বাচনী সভা এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার -কুমিল্লা)প্রতিনিধি// মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে অতিতের ন্যায় ও আগামী দিনগুলোতেও কাজ করে যাব। আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে,- বয়স্কভাতা, পঙ্গুভাতা, বিধবাভাতা, ভূমিহীনদের খাসজমি বিতরণে কোন অনিয়ম রাখবনা। এলাকার উন্নয়নমূলক কাজে কোন অনিয়ম- দূর্নীতির সুযোগ দেবনা।

গতকাল শনিবার বিকেলে উপজেলার জয়পুর এম,বি,ফাজিল ডিগ্রী মাদ্রসা মাঠে আয়োজিত ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এক নির্বাচনী সভায় ওই ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মাসুদ ওই বক্তব্য তুলে ধরেন।

উক্ত সভায় আ’লীগ ওয়ার্ড সভাপতি প্রবীণ ব্যাক্তিত্ব এমদাদ হোসেন খান’র সভাপতিত্বে এবং ভাষ্যকার রাশেদুল আল-আমিন সরকার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আতাউর রহমান (জহীর মেম্বার), মো. জহীরুল ইসলাম মাষ্টার, হাজী মো. ফরিদ উদ্দিন মাষ্টার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, খোরশেদ আলম খোকন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মুন্নাফ, সাংবাদিক ইমরান হোসেন, ছাত্রলীগ ওয়ার্ড সাধারন সম্পাদক রুবেল হোসেন, মহিলা’ আ’লীগ নেত্রী ফিরুজা খাতুন, আব্দুল জলীল মুহুরী, আব্দুল লতিফ, আবুল কাসেম, হাজী আব্দুস সাত্তার, মো. হাফিজ উদ্দিন মাষ্টার, ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেন রানা, মাওলানা মহিউদ্দিন আহমেদ প্রমূখ। সভা শুরুর পূর্বে বিভিন্ন গ্রাম থেকে ব্যান্ড বাজিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মিছিল সহকারে ব্যানার, ফ্যাষ্টুন, প্লেকার্ড সম্বলিত শত শত লোকের উপস্থিতিতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গন কানায় কানায় ভরে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com