বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

 রাজধানীর মেরুল বাড্ডা থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০, ৫.৪৫ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডা থেকে স্বর্ণ ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব।
অভিযানে মাদক, অস্ত্র, নগদ টাকা, এবং স্বর্ণালঙ্কার পেয়েছে র‌্যাব। চারটি গাড়ি পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করা হচ্ছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার রাত ১০টা থেকে শুরু হয়ে আজ শনিবার সকাল পর্যন্ত চলে এই অভিযান। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আজ সকালে র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় গোল্ডেন মনিরকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র‌্যাব জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। ছয়তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হবে।
এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com