করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ১১১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৮৯৩ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫৪ হাজার ৭৮৮ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় নতুন ২১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৮২৭ জন ও নারী এক হাজার ৪৪৮ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২১ জন।