বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৬.৪৫ পিএম
  • ৮৬৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃচীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ পৃথিবীর বিভিন্ন দেশের বেড়াজাল ভেদ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এই প্রথম বাণিজ্যিকভাবে নিজস্ব অর্থায়নে উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শ নিয়ে চাষ হচ্ছে ড্রাগন ।
উপজেলার বনগাঁও গ্রামে ১৫ শতক জমিতে ১’শত৮৬টি গাছ নিয়ে চাষ হচ্ছে এই ফলের। ওই গ্রামের মৃত: তৈয়ব উদ্দিনের সন্তান শিক্ষক এবং উপজেলার আদর্শ কৃষক পয়গাম আলী মাস্টার ড্রাগন চাষের এই উদ্দ্যোগ নেন।
গত রবিবার ওই কৃষকের ড্রাগনের বাগানে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল হাসান প্রামাণিক,
প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার, সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম এর উপস্থিততে ড্রাগন গাছ বসানো হয়।
এসময় উপজেলা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এ প্রতিনিধিকে বলেন, এই ফল চাষ অনেক লাভজনক। একবার গাছ বসালে টানা ১৬-২০ বছর ফল পাওয়া যায়। ফলের দামও প্রচুর। এই ফল নানারকম রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হয়। এবং তিনি আশা প্রকাশ করে বলেন, অতি অল্প সময়ের মধ্যে সমস্ত উপজেলায় এর চাষ হবে এবং কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলে তিনি জানান।
খাদ্যগুণের কারণে এই ফলকে ‘রাজা’ বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।কৃষি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম ড্রাগন ফলে ৫৫ গ্রাম খাওয়ার যোগ্য। পরিমিত প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন-সি থাকে। পাইটোঅ্যালবুমিন নামে এক ধরনের যৌগ এই ফলে আছে, যা মানবদেহের নানা রোগ প্রতিরোধ করে এমনকি ডায়াবেটিস ও হার্টের রোগীরা অনায়াসে এটা খেতে পারেন। চিকিৎসকদের দাবি, কোষ্ঠকাঠিন্য দ‚র ও লিভারের জন্য অত্যন্ত উপকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com