বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

শিপন হত্যা মামলায় হাসপাতালের রেজিস্ট্রারের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৭.৪৩ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যা মামলায় গ্রেফতারকৃত ঢাকার সরকারি মানসিক হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে মঙ্গলবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে তেজগাঁও বিভাগ পুলিশ।
গত ৯ নভেম্বর দুপুর পৌনে ১২টার দিকে মানসিক সমস্যার কারণে রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে আসেন এএসপি আনিসুল করিম শিপন। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান।
হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট রুমে তাকে মারধর করা হয়। পরে ভিডিও ফুটেজ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
দীর্ঘক্ষণ অচেতন থাকার পরও তাকে ভর্তি করা হয়নি। সেদিন দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালের লোকজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় শিপনের।
এরআগে সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে চিকিৎসা করেছিলেন সরকারি মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন। তিনি এএসপি শিপনকে মাইন্ড এইড হাসপাতালে রেফার করেছিলেন। হত্যাকান্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তিনি অলিখিতভাবে মাইন্ড এইড হাসপাতালের পাটনার ছিলেন বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় আনিসুল করিম শিপনের বাবা বাদি হয়ে ১৫ জনকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আনিসুল করিম শিপন ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সর্বশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি এক সন্তানের জনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩ তম ব্যাচের ছাত্র ছিলেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com