মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৫.১৯ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায়  বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধাকেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের কলেজপাড়া থেকে দেয়।

ঢাকা ও সিরাজগঞ্জের নির্বাচনে ব্যাপক কারচুপি ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে জেলা যুবদল।

পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশন বার বার প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকারকে খর্ব করেছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ও সিরাজগঞ্জে প্রহসনের নির্বাচন হয়েছে।

এ সময় বক্তারা ঢাকায় গাড়ি পোড়ানোর ঘটনায় ষড়যন্ত্রমূলক কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় জেলা বিএনপির সদস্য মমিনুল হক, জসীম উদ্দিন রিপন, আসাদুজ্জামান শাহীন, আবু শামীম আরিফসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com