বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

জাতীয় সংসদে দু’টি বিল পাস

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৩.০০ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে আজ সামুদ্রিক মৎস্য (মেরিন ফিসারিজ) বিল, ২০২০ সহ দুটি বিল সংশোধিত আকারে পাস করা হয়েছে। বিল দুটি পাসের প্রস্তাব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম। পাস করা দ্বিতীয় বিলটি হচ্ছে মৎস্য ও মৎস্যপণ্য পরিদশর্ন ও মাননিয়ন্ত্রণ বিল, ২০২০।
প্রথম বিলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ সম্পর্কিত যুগোপযোগী ও কার্যকর বিধান করা হয়েছে। বিলের বিধান লংঘনজনিত বিভিন্ন অপরাধের জন্য সর্বোচ্চ ২৫ লাখ টাকা থেকে বিভিন্ন অংকের অর্থ জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কাররাদন্ডের বিধান করা হয়েছে।
দ্বিতীয় বিলটিতে মৎস্য উৎপাদন, চাষ, মৎস্য প্রক্রিয়াকরনসহ এসংশ্লিষ্ট প্রয়োজনীয় সব বিধান করা হয়েছে।
বিল দু’টির ওপর বিরোধী দলের কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে কয়েকটি সংশোধন গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com