বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০, ৫.৫৩ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ২১৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ১৩৯ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৩৪ হাজার ৪৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬০৪ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন করোনা থেকে সুস্থ হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২১৮টি। এ পর্যন্ত দেশে মোট ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ছয়জন। করোনায় এ পর্যন্ত দেশে পুরুষ মারা গেছে চার হাজার ৭৮৩ জন এবং নারী এক হাজার ৪৩২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন রয়েছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে চারজন এবং রংপুর বিভাগে তিনজন। তাঁদের মধ্যে হাসপাতালে ২০ জন এবং বাড়িতে একজন মারা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com