বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ যুবলীগের

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ৬.৩৬ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
আজ সকালে সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
যুবলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন।
এরপর তারা বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের কবরে শ্রদ্ধা জানান। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদদের কবরেও শ্রদ্ধা নিবেদন করে দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে যুবলীগের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার শপথ গ্রহণ করতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুবলীগকে তৃণমূল থেকে শক্তিশালী করা হবে। বাংলাদেশের জনগণের জন্য আদর্শের সংগঠন হবে যুবলীগ।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম ও সাজ্জাদ হায়দার চৌধুরী লিটন, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আইন সম্পাদক সৈয়দ সাইদুল হক সুমন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা প্রমুখ।
এরআগে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
২০১৯ সালের ২৩ নভেম্বর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস। এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনিরের বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com