বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

উন্নয়নের জন্য শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ২.৫১ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এই সমুদ্র সম্পদকে অর্থনীতিতে কাজে লাগাতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোস্টগার্ডের ৯টি জাহাজ ও একটি ঘাঁটি কমিশনিং-এর অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা-বাণিজ্য এখান থেকেই চলাচল করে। এদিক থেকে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে যারা বাস করে, আমাদের যে জেলাগুলো আছে—তাদের নিরাপত্তা ও তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সবসময় অবহেলিত। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমুদ্র সম্পদকে অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই।

এ সময় দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কোস্টগার্ডের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কোস্টগার্ডকে শক্তিশালী করতে পর্যাপ্ত লোকবল নিয়োগ দিয়েছে বর্তমান সরকার।’ দেশপ্রেম, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে কোস্টগার্ডের সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ শুরু হয়েছে জানিয়ে এ সময় অর্থনীতি যাতে কোনোভাবেই গতিহীন না হয়, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সময় আমাদের অর্থনীতির গতিশীলতা অব্যাহত রাখা, মানুষকে সহযোগিতা করা, মানুষের জীবনমান যেন সচল থাকে, উন্নত থাকে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা হয়, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com