বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০, ৫.১০ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরো ১৪ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ৫৩১ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ১৪৬২ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে জানানানো হয়, ‘ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬ হাজার ১৭৩ জনে দাঁড়াল।
এতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ১৫৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশে সরকার অনুমোদিত ১১৫ টি ল্যাবরোটরিতে ১১ হাজার ৭৯৫টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩ শতাংশ।
গত ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেখা গেছে যে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার ৮০ দশমিক ৮০শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com