বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন মেয়াদে ২৮ জনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৯.২২ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় মোট ২৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এর মধ্যে শাহবাগ থানা দায়ের করা পৃথক দুই মামলায় ৬ আসামির ৩দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডে যাওয়া আসামিরা হচ্ছে- হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল।
পল্টন থানার এক মামলায় ২ আসামি- আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
অপর মামলায় ৭ আসামি- এ কে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান ও রাশেদুজ্জামানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহেরের ২ দিন এবং আরেক মামলায় জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বংশাল থানার এক মামলায় দুই আসামি সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি ওরফে মোরশেদুর রহমান জনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কলাবাগান থানার এক মামলায় ২ আসামি- মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এছাড়া সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় ৪ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় ২আসামি- মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের ২দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
এদিকে তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় সোহেল মিয়া নামে এক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com