বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আগামীকাল আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গা কমিটি ঘোষণা:ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৯.১৯ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার বিকেলে আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গা কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বাকি ছিল শুধু যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো এবং আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় উপ-কমিটি গুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের সেই নির্দেশ দিয়েছেন।’
ওবায়দুল কাদের আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
উপ-কমিটি গুলোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কয়েকটি উপ-কমিটির চেয়ারম্যান নির্ধারণের কাজ বাকি ছিল। চার জন ইতোমধ্যে হয়ে গেছে। কমিটি গুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।
দলের বিভিন্ন ইউনিটের সম্মেলনের বিষয়ে কাদের বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে যেসব স্থানে সম্মেলন হয়নি সেসব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব স্থানে সম্মেলন হয়ে গেছে, সেসব স্থানের কমিটি গুলোর বিষয়ে আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজ খবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে। এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শিগগিরই আমরা এসব কমিটিও করে দেবো।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com