চট্টগ্রাম প্রতিনিধিঃ ১০নভেম্বর চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের মাধ্যমে কয়েকজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর ১.৫৫ টার সময় র্যাব-৭ চকরিয়া থানাধীন হারবাংস্থ মেসার্স চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশিতে মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোটরসাইকেল থামানোর সংকেত দিলে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা ধাওয়া করে তিজন কে আটক করেন। এরা হলেন – ১। মোঃ বেলাল উদ্দিন (২১), ২। মোঃ হেলাল উদ্দিন(২২), উভয় পিতা- মোঃ আবুল কাশেম, সাং-উত্তর হরিণা, থানা-লোহাগড়া, জেলা-কক্সবাজার এবং ৩। নুরুল আমিন (৩৩), পিতা- মৃত আব্দুল বারী, সাং-চরম্বা ওহিদের পাড়া, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ০১নং আসামির দেখানো ও সনাক্তমতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর নিজ হেফাজতে থাকা বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৪,৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল-১৪-৯১৬৩, কক্সবাজার-ল-১১-০০৮২ এবং ০১ টি নম্বরবিহীন) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা এবং জব্দকৃত ০৩ টি মোটসাইকেলের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা। ধৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের মিডিয়া অফিসার মোঃ মাহামুদুল হাসান মামুন সংবাদ মাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।