বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

রাজধানীতে বিভিন্ন স্থানে ৬টি বাসে আগুন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ৮.৩৪ পিএম
  • ৩১০ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন বারিধারার কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক নামের আরেকটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ  বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

আজ সন্ধ্যায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ‘বিকেলে আগুনের এই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। তারপর তারা আগুন নিভিয়ে চলে যায়। বাসটি এখন আমাদের জিম্মায় রয়েছে। আমরা বাসের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘বাসটিতে আগুন লাগার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর বাসটি ভাটারা থানায় বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে  দুপুরে হঠাৎ করেই রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ছয়টি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘণ্টা-দুয়েকের মধ্যে পরপর এসব ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপুরের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শিকদার বলেছিলেন, ‘আজ দুপুরে রাজধানীর কাঁটাবন, গোলাপশাহ মাজার, বংশালের নয়াবাজার, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনেসহ মোট ছয়টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

‘দুপুর ১টা ৩৬ মিনিটে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বেলা সোয়া ৩টায় বলেন, ‘নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের কাছাকাছি আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে কর অঞ্চল-১৫-এর একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মতিঝিল থানা  এলাকায়  বিকেলে ৩টা ২০ মিনিটে  ‘মধুমিতা সিনেমা হলের সামনে একটি বাসে আগুন লেগেছে। সন্ধ্যায় এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com