বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

যুক্তরাষ্ট্র আমাদের থেকে নির্বাচনী ব্যবস্থা ও ভোটগ্রহণ নিয়ে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত : সিইসি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০, ২.২৮ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

নির্বাচনী ব্যবস্থা ও ভোটগ্রহণ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, যুক্তরাষ্ট্র চার-পাঁচ দিনেও ভোট গণনা শেষ করতে পারে না। আর আমরা ইভিএমে চার-পাঁচ মিনিটে ফল ঘোষণা করে দিতে পারি। যুক্তরাষ্ট্রের আমাদের থেকে শিক্ষাদীক্ষা নেওয়া উচিত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সিইসি এ কথা বলেন।
এই উপনির্বাচনে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এই আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ছয়টি দল।

 

এখানে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সকালে ভোট দেওয়ার পর অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এ ভোট সুষ্ঠু হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।

যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি উল্টো অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন এলেই বিএনপি এ ধরনের অভিযোগ করে। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
আওয়ামী লীগের প্রার্থী ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একই কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর সিইসি নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বুথ পর্যবেক্ষণ করেন এবং ভোটারদের সঙ্গেও কথা বলেন। পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com