বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী বিল ২০২০ এর চূড়ান্ত রিপোর্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৩.৪১ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদের উপস্থাপনের জন্য নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২০ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।
কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মো. শাহজাহান মিয়া,এ. এম নাঈমুর রহমান, মো. আব্দুল আজিজ, শবনম জাহান , সৈয়দা রাশিদা বেগম এবং সাহাদারা মান্নান সভায় অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির বিশেষ অনুরোধে সংসদ সদস্য অ্যারমা দত্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২০ এর উপর আলোচনা ও পরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে সংসদে রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com