বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১১.৫৮ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে। আজ সোমবার তাঁকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

বদলির বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম বলেন, ‘আজ বিকেলে বদলির আদেশের বিষয়টি জানতে পেরেছি। অনেক দিন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এ জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

সারওয়ার আলম ২০১৫ সাল থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খাদ্যপণ্য ও ওষুধে ভেজালবিরোধী অভিযান এবং দুর্নীতিবিরোধী বিশেষ অভিযানের সময় সাহসী ভূমিকা রেখে আলোচিত হয়েছেন। বরখাস্ত হওয়া যুবলীগনেতা ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাটসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন বড় নেতার দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছেন। সর্বশেষ সাংসদ হাজি সেলিমের ছেলে বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিমের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে এক বছর কারাদণ্ডাদেশ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com