বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

খুলনায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় প্রথম দেড় ঘণ্টায় অর্ধশতাধিক ব্যক্তি আটক

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১.১৪ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন। খুলনা মহানগরের শিববাড়ি ও আদালত প্রাঙ্গণে আজ সোমবার সকাল ১০টা থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

এরই মধ্যে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় প্রথম দেড় ঘণ্টায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত পাঁচজনকে ২৪ ঘণ্টার কারাদণ্ডাদেশসহ বেশ কয়েকজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী  বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী, মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের সাজাসহ নানা ব্যবস্থা নেওয়া হবে।’

ইউসুপ আলী আরো বলেন, ‘এর আগে প্রথম পর্যায়ের সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাসা থেকে বের হওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরবর্তী সময়ে তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com