বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

অপরিকল্পিতভাবে আর কাউকে ভবন নির্মাণ করতে দেয়া হবে না : মো. তাজুল ইসলাম

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৮.০৬ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

নিয়মবহির্ভূত এবং অপরিকল্পিতভাবে আর কাউকে ভবন নির্মাণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে নবগঠিত মন্ত্রিসভা কমিটির প্রথম ও ১৫তম সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তাজুল ইসলাম বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য, নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত, পরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং ভূতাত্ত্বিক ও পরিবেশের বিষয় মাথায় রেখেই এখন থেকে নতুন ভবন নির্মাণ করতে হবে।

এর আগে সভায় মো. তাজুল ইসলাম বলেন, ঢাকা নগরীকে বাসযোগ্য, মানবিক ও টেকসই নগরীতে পরিণত করতে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।

কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে নবগঠিত কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরপেক্ষ, সাহসীকতা, সততা ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্ব পালন করলে একটি আধুনিক নগরী উপহার দেয়া সম্ভব বলে জানান তিনি।

ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক বলেন, একটি সঠিক পরিকল্পনা অনুযায়ী আবাসিক, বাণিজ্যিক, হাসপাতাল, স্কুল-কলেজ, খেলাধুলার মাঠ, ইউটিলিটি সার্ভিস, যোগাযোগ ব্যবস্থা এবং শপিং মলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আবাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর গড়ে তুলতে কাজ করবে কমিটি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা, বিশ্বাস এবং লক্ষ্য নিয়ে এই কমিটি গঠন করে দিয়েছেন, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দেশপ্রেম, মেধা-শ্রম ও মূল্যবান মতামত দিয়ে কাজ করি তাহলে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব।’

ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরগুলো পরিকল্পনামাফিক নগরায়ন করা হয়নি উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর বাসযোগ্য নগরায়নের যে উদ্যোগ নিয়েছিলেন ১৫ আগস্ট তাকে নির্মমভাবে শহীদ করার পর সে উদ্যোগ ব্যাহত হয়। এরপর যারা ক্ষমতায় এসেছেন তারা মানুষের কথা চিন্তা না করে অপরিকল্পিতভাবে নগরায়ন করেছেন নিজেদের স্বার্থে।

সভায় ভবনের উচ্চতা নির্ধারণের লক্ষ্যে স্টেকহোল্ডারদের মতামত জানতে ওয়েবসাইটে যে সময় দেয়া ছিল করোনা সংকট এবং অন্যান্য বিষয় মাথায় রেখে তা আরও দুই মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রতি মাসে গঠিত কমিটির একটি করে সভা আয়োজনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com