বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

পৃথিবীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়াল

  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ৬.৩৩ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ০৮ নভেম্বর, রোববার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৪৬১ জন করোনারোগী, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ১ লাখ ৮২ হাজার ৮১৮ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ লাখ ৭ হাজার ২০৩ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ২ লাখ ৪৩ হাজার ২৫৭ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬২ হাজার ২৮৬ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার ১৬২ জন মানুষের মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com