বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

আগামীকাল ড্যাপ পর্যালোচনায় পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটি সভা

  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১২.৪৮ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) পর্যালোচনায় পুনর্গঠিত মন্ত্রিসভা কমিটি প্রথম সভায় বসছে আগামী কাল রোববার (৮ নভেম্বর)।

ওই দিন দুপুর ১২টায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

ড্যাপ পর্যালোচনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এর আগের মন্ত্রিসভা কমিটি ১৪টি সভা করে।

আগের কমিটির আহ্বায়ক ছিলেন তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। পরে তাকে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়।

রোববারের সভায় ১৪তম সভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এছাড়া সভায় ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত প্রাপ্ত আবেদন এবং ভবনের উচ্চতা নির্ধারণ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী; ভূমিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

কমিটিকে সহায়তাকারী কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার সচিব, পানি সম্পদ সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব, সেতু সচিব, ভূমি সচিব, রেলপথ সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব এবং নৌ পরিবহন সচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com